রোমান সানার অবসর : আর্থিক নিরাপত্তা না থাকায় এই সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক

মার্চ ৩, ২০২৪, ০৬:০১ পিএম

রোমান সানার অবসর : আর্থিক নিরাপত্তা না থাকায় এই সিদ্ধান্ত

নুন আনতে পান্তা ফুরায় রোমান সানার। সংসারের খরচ চালাতে পারছেন না। আর সেজন্য এই দেশসেরা আর্চার অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

আর এই সিদ্ধান্ত ৭ জানুয়ারির। রবিবার ফেডারেশনে এই অবসর পত্রের কথা সবাই জানতে পারে। আর সেটা নিয়ে হইচই শুরু হয়। সবাই সানাকে ফিরে চান।  

স্ত্রী দিয়া সিদ্দিকীও আর্চার। দুজনে মিলে গড়ে তুলেছেন সংসার। অবসরের ঘোষণা দিয়ে সানা চলে গেছেন কর্মস্থল আনসারে। সানা জানান, সংসার চালাতে কষ্ট হয়ে এই আর্চারি খেলে। তাই অবসরের সিদ্ধান্ত। 

সানা ২৬টি পদক জিতেছেন এসএ গেমসসহ। মাসে তার আয় ৩০ হাজার টাকা। এ টাকা কুলিয়ে উঠতে না পেরে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। 

Link copied!