ব্রিসবেনে নাটকীয় জয় ওয়েস্ট ইন্ডিজের

একাই ৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে হারালেন সামার জোসেফ

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২৪, ০৭:৩৯ এএম

একাই ৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে হারালেন সামার জোসেফ

অস্ট্রেলিয়াকে একাই হারিয়ে দিয়েছেন ডান হাতি পেসার সামার জোসেফ। ৬৮ রানে নিয়েছেন ৭ উইকেট ছবি : টুইটার

ব্রিসবেনে নাটকীয়তা ও রোমাঞ্চকর টেস্ট ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতার স্বাদ পেল তারা। 

জয়ের জন্য অস্ট্রেলিয়ার ২১৬ রান দরকার ছিল। ডান হাতি পেসার সামার জোসেফ ৬৮ রানে ৭ উইকেট নেন। ২০৭ রানে অলআউট অস্ট্রেলিয়া। স্মিথ ৯১ রানে অপরাজিত থেকে গেলেন। ২ টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ হলো। প্রথম টেস্টটি অস্ট্রেলিয়া ১০ উইকেটে জিতেছিল।  

সামার জোসেফ অবিশ্বাস্য সিরিজ খেললেন। ১৩ উইকেট নিলেন ২ টেস্টে। আর সিরিজসেরার ট্রফিও তিনি পেয়েছেন। 

Link copied!