স্যামসনের সেঞ্চুরিতে জয় ও সিরিজ ভারতের

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৩, ০৯:০৫ পিএম

স্যামসনের সেঞ্চুরিতে জয় ও সিরিজ ভারতের

সেঞ্চুরিয়ান স্যামসন ছবি : টুইটার

সাঞ্জু স্যামসনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতেছে ভারত। এই জয়ে ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিশ্চিত করেছে ভারত। এই সিরিজে কোহলি ও রোহিত না থাকলেও সমস্যা হয়নি তাদের। 

পার্লের বোল্যান্ড পার্কে ভারত আগে ব্যাট করে ৮ উইকেটে ২৯৬ রান সংগ্রহ করে। জবাবে দক্ষিণ আফ্রিকা ৪৫.৫ ওভারে ২১৮ রানে অলআউট হয়। 

বাঁ-হাতি পেসার আর্শদ্বীপ সিং ৪ উইকেট নেন। এই সিরিজে তার ১০ উইকেট। সেজন্য সিরিজ সেরা এই পেসার। আর স্যামসন ম্যাচসেরা হন। স্যামসন ১১৪ বলে ১০৮ রান করেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি চার। 

Link copied!