শাহেনশাহর ঘরে নতুন অতিথি, নানা হলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক

আগস্ট ২৪, ২০২৪, ০৩:৪০ পিএম

শাহেনশাহর ঘরে নতুন অতিথি, নানা হলেন আফ্রিদি

উইকেট শিকারের পর শাহিন আফ্রিদি। ছবি: এক্স

ছেলে সন্তানের পিতা হয়েছেন পাকিস্তানের পেসার শাহেন শাহ আফ্রিদি। তিনি শহিদ আফ্রিদির জামাই। তার বড় মেয়েকে বিয়ে করেছিলেন শাহেনশাহ। সে ঘরে এসেছে নতুন অতিথি।

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচটির আজ চতুর্থ দিনের খেলা ছিল। শাহেনশাহ বাংলাদেশের একটি উইকেট শিকারের পর কোলে বাচ্চাকে দোল খাওয়াচ্ছেন এমন অভিনয় করেন। এতে সবাই বুঝতে পারে খুশির সংসাদ পেয়েছেন এই বাঁ-হাতি পেসার।

২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি শাহেনশাহ আনসা আফ্রিদিকে বিয়ে করেন। দেড় বছরের সংসার। ছেলের নাম রাখা হয়েছে আলি ইয়ার।

Link copied!