এশিয়া কাপ ও বিশ্বকাপ ২০২৩

সাকিব আবার অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

আগস্ট ১১, ২০২৩, ০২:১৭ পিএম

সাকিব আবার অধিনায়ক

এশিয়া কাপ ও আইসিসি ক্রিকেট বিশ্বকাপের অধিনায়ক হলেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন নিশ্চিত করেছে এটা। 

তামিম ইকবাল সরে দাঁড়ান। অবসর নিয়েও ফিরেছিলেন তিনি। তবে চোটের কাছে হার মানতে হয় তার। ফলে সাকিবকে দায়িত্ব নিতে হলো। 

সাকিব আগেই টেস্ট ও টি টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক। এখন হলেন ওয়ানডেতে। তিন ফরম্যাটের অধিনায়ক এখন তিনি। ২০১৭ সালে সর্বশেষ তিনি ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছেন। আবার ফিরলেন। এবার বড় চ্যালেঞ্জ এশিয়া কাপ ও বিশ্বকাপ। ৩০ আগস্ট এশিয়া কাপ শুরু হবে (শ্রীলংকা ও পাকিস্তানে চলবে)। অন্যদিকে বিশ্বকাপ ভারতে শুরু হবে ৫ অক্টোবর। 

গুলশাস্থ  নিজ বাসভবনে টাইগারদের ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
সংবাদমাধ্যমকে পাপন বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপে সাকিবকে অধিনায়ক করা হয়েছে। সামনে এখন এশিয়া কাপ, এরপর বিশ্বকাপ। এত কম সময়ের মধ্যে আমার কাছে মনে হয়েছে, সবচেয়ে সহজ ও অবধারিত পছন্দ সাকিব আল হাসান। আরেকটা অটো চয়েজ আছে। সেটা হলো, সাকিব না খেললে সহ-অধিনায়ক যে আছে, সে হবে। লিটন দাস।’

 

Link copied!