পিএসএলে শামার, খেলবেন পেশোয়ারে

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২৪, ০১:৫৩ পিএম

পিএসএলে শামার, খেলবেন পেশোয়ারে

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাবেন ওয়েস্ট ইন্ডিজের ডান-হাতি পেসার শামার জোসেফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতিয়ে আলোচনায় এই তরুণ পেসার। 

পিএসএলে প্রভাবশালী পেশোয়ার জালমির হয়ে খেলবেন তিনি। অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ টেস্ট শেষ হওয়ার পরদিনই অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের রিপ্লেসমেন্ট ড্রাফট। 

যেখানে নিজেদের নাম সরিয়ে নেয়া, পুরো মৌসুমে পাওয়া যাবে না এমন ক্রিকেটারদের বিকল্প বেছে নিয়েছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে গাস অ্যাটকিসনের বদলি হিসেবে শামারকে দলে নিয়েছে পেশাওয়ার।

Link copied!