অক্টোবর ১৪, ২০২৩, ০২:১৪ পিএম
জ্বর থেকে সুস্থ হয়ে ফিরলেন শুভমান গিল। আহমেদাবাদে ভারত ও পাকিস্তানের লড়াই। একাদশে এই ওপেনার। আর ভারত টস জিতে ফিল্ডিং নিয়েছে।
শুভমান গিল ফেরায় ইশান কিষান বাদ গেলেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তান বেশ আত্মবিশ্বাসী। শ্রীলংকার একাদশই ধরে রেখেছে তারা এই ভারতের ম্যাচে। কোনো পরিবর্তন নেই।
ভারত : রোহিত, গিল, কোহলি, আয়ার, রাহুল, পান্ডিয়া, জাদেজা, ঠাকুর, বুমরাহ, কুলদীপ ও সিরাজ।
পাকিস্তান : ইমাম, শফিক, বাবর, রিজওয়ান, শাকিল, ইফতেখার, শাদাব, নেওয়াজ, হাসান, আফ্রিদি, রউফ।