তেহরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস

৪০০ মিটারে রুপা জহিরের

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৬:৩১ পিএম

৪০০ মিটারে রুপা জহিরের

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকম চ্যাম্পিয়নশিপে চমক উপহার দিলেন জহির রায়হান। তেহরানে অনুষ্ঠিত ৪০০ মিটার ফাইনালে তিনি রুপা। এই প্রথম তিনি এই আসরে গেছেন। 

জহিরের টাইমিং ছিল ৪৮.১০ সেকেন্ড। এদিকে ৬০ মিটার স্প্রিন্টে ১৩তম হয়েছেন বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। 

রোববার ইরানের তেহরানে অনুষ্ঠিত প্রতিযোগিতার ৬০ মিটার স্প্রিন্টে ৭.৮৬ সেকেন্ড সময় নেন তিনি। ফাইনালে উঠতে না পারায় খানিকটা আফসোস শিরিনের কণ্ঠে, ‘গত আসরে সেমিফাইনাল ছিল। এবার সরাসরি ফাইনাল থাকায় বাদ পড়ে গেলাম। সেমিফাইনাল থাকলে আবার খেলার সুযোগ পেতাম। তবে টাইমিং এবং অংশ নিতে পারায় সন্তুষ্ট।’ 

তবে ইসলামী প্রজাতন্ত্রের দেশ ইরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে শিরিনের। 

Link copied!