জানুয়ারি ৫, ২০২৪, ০৬:৩৪ এএম
আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ জুনে। টেলিগ্রাফ রিপোর্ট করেছে। আইসিসি এখনও জানায়নি। তবে ব্রেকিংয়ে জানা গেছে, বাংলাদেশ গ্রুপ ‘ডি’ তে রয়েছে। আর এই গ্রুপে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপাল। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপে এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
এবার ২০ দলের টি টোয়েন্টি বিশ্বকাপ। ৪ গ্রুপে ২০টি দল রয়েছে। ৪ জুন আসর শুরু হবে। আর শেষ হবে ৩০ জুন। সবচেয়ে বেশি দল নিয়ে বিশ্বকাপ এবার।
এরপর প্রতি গ্রুপ থেকে ২টি করে দল সুপার এইটে যাবে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।
গ্রুপ এ : ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড।
গ্রুপ বি : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড , ওমান।
গ্রুপ সি : নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি, উগান্ডা।
গ্রুপ ডি : দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলংকা, নেদারল্যান্ডস, নেপাল।