শ্রীলঙ্কার ব্যাটিং কোচ ইয়ান বেল

স্পোর্টস ডেস্ক

আগস্ট ১৩, ২০২৪, ০৫:৪৯ পিএম

শ্রীলঙ্কার ব্যাটিং কোচ ইয়ান বেল

সাময়িক সময়ের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হিসেবে যোগ দিলেন ইয়ান বেল। শ্রীলঙ্কা দল ইংল্যান্ড সফর করবে। এই সফরে তিনি ব্যাটিং কোচ হিসাবে পাশে থাকবেন।

শ্রীলঙ্কার বর্তমান কোচ সনাথ জয়সুরিয়া। বেল তার সঙ্গে কাজ করবেন। ৩ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে শ্রীলঙ্কা দল। আর সেখানে প্রথম টেস্টটি ২১ আগস্ট ম্যানচেস্টারে শুরু হবে।

শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাসলে ডি সিলভা জানান, বেলের ইংল্যান্ড সম্পর্কে ধারণা অনেক। তার অভিজ্ঞতা তরুণ শ্রীলঙ্কান ক্রিকেটারদের সাহায্য করবে। 

Link copied!