বিশ্বকাপে শ্রীলংকার অধিনায়ক মেন্ডিস

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৩, ০৭:১৬ পিএম

বিশ্বকাপে শ্রীলংকার অধিনায়ক মেন্ডিস

ইনজুরির  কারনে চলমান ওয়ানডে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া  নিয়মিত অধিনায়ক দাসুন শানাকার পরিবর্তে টুর্নামেন্টের বাকী অংশে শ্রীলংকা দলের  নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক-ব্যাটার কুশল মেন্ডিস। ওয়ানডেতে শ্রীলংকার ২৬তম অধিনায়ক হলেন মেন্ডিস।
গত ১০ অক্টোবর হায়দারাবাদে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ডান উরুর পেশীর ইনজুরিতে পড়েন শানাকা। এ ইনজুরির কারণে শেষ শানাকার  পক্ষে আর বিশ্বকাপ খেলা সম্ভব হচ্ছেনা। 
শানাকার জায়গায় বিশ^কাপে শ্রীলংকাকে নেতৃত্বে ভার পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে ৭৭ বলে ১২২ রানের ঝড়ো ইনিংস খেলা মেন্ডিস। শানাকার পরিববর্তে বিশ^কাপ দলে সুযোগ পেয়েছেন চামিকা করুনারত্নে।

 

Link copied!