বিপিএল ২০২৪

চট্টগ্রামের হোঁচট

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৪, ০৪:৪০ পিএম

চট্টগ্রামের হোঁচট

নাহিদুল ইসলামের বোলিং নৈপুন্যে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ  টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসর শুরু করলো খুলনা টাইগার্স। 

শনিবার নিজেদের প্রথম ম্যাচে খুলনা ৪ উইকেটে হারিয়েছে চট্টগ্রামকে। ৪ ওভারে ১২ রানে ৪ উইকেট নেন নাহিদুল। প্রথম ম্যাচে জয় পেলেও, নিজেদের দ্বিতীয় ম্যাচে হারতে হলো চট্টগ্রামকে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়।

চট্টগ্রাম শুক্রবার সিলেট সিক্সার্সকে হারিয়ে বিপিএলে যাত্রা শুরু করেছিল। অবশেষে বাস্তবতার মাটিতে নেমেছে তারা। 

Link copied!