চমকে দিলেন ওপেনার রনি তালুকদার। যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এমন একটা পোস্ট করেছেন ফেসবুকের স্টোরিতে। এতেই জল্পনা ও কল্পনার ডাল পালা মেলে। তাহলে কি বাংলাদেশের ওপেনারদের কেউ বাদ পড়বেন টি টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে। নাকি অন্য কারণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন এই ডান হাতি ওপেনার।
রনি টি টোয়েন্টি বিশ্বকাপের প্ল্যানে নেই। আর টাইগার্স স্কোয়াডেও ছিলেন না। ফলে তার ব্যাপারে কেউই আশাবাদী ছিল না। আবার গুঞ্জন গ্যালারিতে বসে বিশ্বকাপের খেলা দেখতে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।
সম্প্রতি লিটন দাস ও সৌম্য সরকারের ফর্ম ভাল যাচ্ছে না। ফলে এমন গুঞ্জন হতেই পারে।