সাকিবকেই ওয়ানডে অধিনায়ক চান সুজন

স্পোর্টস ডেস্ক

আগস্ট ৫, ২০২৩, ০৮:১১ পিএম

সাকিবকেই ওয়ানডে অধিনায়ক চান সুজন

সাকিব আল হাসানকে ওয়ানডে অধিনায়ক হিসেবে দেখতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক খালেদ মাহমুদ সুজন। অভিজ্ঞতার বিচারে সাকিবের অধিনায়ক হওয়া উচিত বলে মনে করেন তিনি। 

শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‍‍`সাকিব তো অবশ্যই এগিয়ে থাকবে এখানে। সাকিবের মাথা, ক্যাপ্টেন্সি, এক্সপেরিয়েন্স সবকিছুই তো বেশি। তারপরেও আমি লিটনকে ছোট করতে চাইনা; কারণ লিটন ভালো অধিনায়কত্ব করেছে। কিন্তু আমি মনে করে যে টিমে সাকিব আল হাসানের মতো খেলোয়াড় আছে, সেই টিমের দায়িত্ব সাকিবকে দেওয়াই ঠিক। আমার ব্যক্তিগত মতামত হলে সাকিবের কথা চিন্তা করতাম।‍‍`

সুজন আরো মনে করেন, আরো অনেক যোগ্য রয়েছেন দলে।   তিনি বলেন, ‍‍`একই সঙ্গে শান্ত, মিরাজ, লিটন এরা তৈরি হবে। আর্মব্যান্ডটা একদিন ওদের হাতে যাবে। তামিম আজকে করতে চাচ্ছে না, সাকিব হয়তো অবসর নেবে এক সময়, মুশফিক অবসর নেবে। তখন এরাই সিনিয়র ক্রিকেটার হবে। তারপরও বলি লিটনকে দিলে সাকিবের জন্য খুব বড় ইস্যু হবে না। সাকিবকে আমি ব্যক্তিগতভাবে চিনি, সাকিবের কাছে এসব মেটারই করে না। সাকিব লিটনকে আরও অনেক বেশি সাহায্য করবে। বোর্ড যদি মনে করে লিটন, তাহলে লিটন দাস। এটা কোনো সমস্যা না। 

Link copied!