এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপে প্রথমবার বেল্ট জিতলেন বাংলাদেশের পেশাদার বক্সার সুর কৃষ্ণ চাকমা।
ঢাকায় শনিবার অনুষ্ঠিত প্রো-বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ফাইট নাইটে নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়ে এই শিরোপা জিতেন সুর কৃষ্ণ চাকমা।
বাংলাদেশের প্রো-বক্সিংয়ের আয়োজক এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রমোশন ও বাংলাদেশ বক্সিং ফেডারেশনের (বিবিএফ) উদ্যোগে হয়েছে এবারের চ্যাম্পিয়নশিপ।
বাংলাদেশ ছাড়াও অংশ নেন রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, নেপাল ও ভারতের বক্সাররা। ৬টি ভিন্ন ক্যাটাগরিতে ১৬জন প্রতিযোগী অংশ নিয়েছেন।