ডিসেম্বর ৯, ২০২৩, ১২:৩০ পিএম
বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ কে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে চড় মেরেছেন। এমন একটা রিপোর্ট একটি গণমাধ্যম প্রচার করে বিতর্কের জন্ম দিয়েছে। এমনটা কি হতে পারে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানান, এটা ডাহা মিথ্যা কথা!’
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট মিরপুরে শেষ হয়েছে। বাংলাদেশ ৪ উইকেটে হেরেছে। ম্যাচ শেষে বিসিবি প্রেসিডেন্ট কথা বলেছেন। তিনি বলেন,‘ আমি আসলে অনুষ্ঠানটা দেখিনি। আমি তো জানি এটা ডাহা মিথ্যা, এরপর আর তো আমার কিছু বলার নাই। যে জিনিসটা আমি মিথ্যা, এটা নিয়ে কথা বলবো কেন। আমি কোনোদিনই শুনিনি এমন কিছু। আমি এ ধরনের কোনো কথাই শুনিটি একটা টিভিতে প্রচার করার আগে।’
মিডিয়ায় মুশফিককে নিয়ে একটি স্পট ফিক্সিংয়ের সংবাদ প্রচার হয়। এ ব্যাপারে পাপন বলেন,‘ আমি দেখি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।