বার্নাব্যু থেকে টনির কান্নাভেজা বিদায়

স্পোর্টস ডেস্ক

মে ২৬, ২০২৪, ০২:৪৭ পিএম

বার্নাব্যু থেকে টনির কান্নাভেজা বিদায়

লা লিগায় শনিবার শেষ ম্যাচ খেলে ফেলেছে রিয়াল মাদ্রিদ। তারা আগেই চ্যাম্পিয়ন নিশ্চিত হয়েছে অবশ্য। টনি ক্রুস চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলবেন। এরপর জার্মানির সঙ্গে ইউরো খেলে খেলোয়াড়ী জীবনের ইতি টানবেন। বার্নাব্যুতে আবেগময় রাত ছিল। টনি কেঁদেছেন। সমর্থকরাও কান্না ভেজা বিদায় জানিয়েছেন।

রিয়াল মাদ্রিদ গোলশূন্য (০-০) ড্র করেছে রিয়াল বেটিসের সঙ্গে। ১ জুন তারা বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলবেন। সে ম্যাাচই রিয়াল মাদ্রিদের হয়ে শেষ মাচ টনির। 

রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা বেটিসের ম্যাচ শেষে টনিকে শুভেচ্ছা জানান। রিয়ালের হয়ে টনি সব জিতেছেন। বিদায়টাও রঙিন হয়েছে টনির।  রিয়াল লা লিগা জিতেছে। 

এখন লন্ডনে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল রিয়াল জিতলে বাড়তি পাওনা হবে।  

Link copied!