শীর্ষে বুমরাহ

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০১:২৮ পিএম

শীর্ষে বুমরাহ

টেস্টে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে বুমরাহ ছবি : ফেসবুক

ভারতের প্রথম পেসার হিসেবে আইসিসি টেস্ট  বেলিং র‌্যাংকিং  তালিকা শীর্ষ স্থান দখল  করেছেন জসপ্রিত বুমরাহ। তিন ধাপ এগিয়ে সতীর্থ স্পিনার রবীচন্দ্রন অশ্বিনকে সরিয়ে ৮৮১ রেটিং নিয়ে সিংহাসন দখলে নেন বুমরাহ। তৃতীয়স্থানে নেমে যান অশ্বিন। 
সদ্যই বিশাখাপতœমে শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৯১ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বুমরাহ। ১০৬ রানে ম্যাচটি  জিতে ইংলিশদের বিপক্ষে সিরিজে সমতা আনে ভারত। 
ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং পারফরমেন্সের সুবাদে ভারতের চতুর্থ বোলার হিসেবে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে জায়গা করে নেন বুমরাহ। এর আগে ভারতের পক্ষে বিভিন্ন সময়ে শীর্ষে উঠেছিলেন তিন স্পিনার অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও বিষাণ সিং বেদি।

Link copied!