ইংলিশ প্রিমিয়ার লিগ

আর্সেনালের হারের রাতে টটেনহ্যাম উড়েছে

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১, ২০২৪, ০২:৩১ এএম

আর্সেনালের হারের রাতে টটেনহ্যাম উড়েছে

আর্সেনাল চাপেই পড়ে গেল। ফুলহ্যামের মাঠে হেরেছে তারা রবিবার রাতে। লিভারপুল এর ফলে শীর্ষেই থেকে ২০২৪ সালে পা রেখেছে। গানাররা জিতলে তারা টপে উঠে আসতো ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে। 

এদিকে লন্ডনের ক্লাব টটেনহ্যাম ৩-১ গোলে বোর্নমাউথকে হারিয়েছে। তারা পয়েন্ট টেবিলে ৫ নম্বরে ৩৯ পয়েন্ট নিয়ে। নিজেদের মাঠে দারুণ জয়। 
আর্সেনাল ৫ মিনিটে সাকার গোলে লিড নেয়। পরে ফুলহ্যাম জিমেনেজ ও ববির গোলে জয় নিশ্চিত করে। এমনটা প্রত্যাশা করেনি গানাররা। এই হার হজম করা বেশ কঠিন। 

লিভারপুল ৪২ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষেই রইল। আর্সেনাল ৪০ পয়েন্ট নিয়ে রয়েছে চারে।  

Link copied!