একদম ইনিংসের শুরুতে ডেভিড ওয়ার্নারের ক্যাচ ফেলে পাকিস্তানের ফিল্ডাররা। ২০১৯ সালেও এমনটি হয়েছে। ফলে ওয়ার্নার সেই সুযোগ পেয়ে করলেন ১৬৩ রান। আরেক দিকে মিচেল মার্শ তুলেছেন ১২১ রান। এই জোড়া সেঞ্চুরিতে বেঙ্গালুরুতে বেদম মার খেল পাকিস্তান।
অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩৬৭ রান তুলেছে। শাহিন শাহ আফ্রিদি ৫৪ রানে ৫ উইকেট পেয়েছেন।
ওয়ার্নারের ১২৪ বলের ইনিংসটি সাজান ১৪টি চার ৯টি ছয়ে। মার্শ ১০টি ছয় ও ৯টি ছক্কা মেরেছেন। ২১তম ওয়ানডে সেঞ্চুরি ওয়ার্নারের। অন্যদিকে মার্শ ক্যারিয়ারের ২য় সেঞ্চুরির দেখা পেয়েছেন।
পাকিস্তানের হারিস রৌউফ সবচেয়ে বেশি রান দেন। ৮৩ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট উইকেট।
বিস্তারিত আসছে..........