ডেভিড ওয়ার্নারের ক্যাচ ফেলেন পাকিস্তানের ফিল্ডার। কিন্তু তিনি জানতেনই না! ছবি : ইন্টারনেট
পাকিস্তানের বিপক্ষে ১৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে টানা দ্বিতীয় জয় উপহার দিয়েছেন ওপেনার ম ডেভিড ওয়ার্নার। কিন্তু এই ইনিংসের পথে মাত্র ১০ রানেই শাহিন শাহ আফ্রিদির বলে মিড অনে ক্যাচ তুলে দিয়েছিলেন ৩৬ বছর বয়সী ওয়ার্নার। কিন্তু সহজ ক্যাচটি ধরতে পারেননি ওসামা মির। আর সেই ক্যাচ মিসের মাশুল পুরো ম্যাচেই দিতে হয়েছে পাকিস্তানকে। ঐ সময় অস্ট্রেলিয়ান দলীয় রান ছিল ২২। ড্রপ ক্যাচটি অপর প্রান্তে থাকা মিচেল মার্শের (ডাকনাম বাইসন) কারনে দেখতে পারেননি বলে স্বীকার করেছেন ওয়ার্নার।
১২৪ বলে ১৪ বাউন্ডারি ও ৯ ওভার বাউন্ডারিতে ওয়ার্নার ১৬৩ রানের ইনিংস গড়ে তুলেন। মার্শও ১০৮ বলে ১০ বাউন্ডারি ও ৯ ওভার বাউন্ডারির সাহায্যে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন। বিশ্বকাপ রেকর্ড ওপেনিং উইকেটে ২৫৯ রানের জুটি গড়েন ওয়ার্নার-মার্শ।
ব্যাট হাতে ম্যাচের সর্বোচ্চ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হওয়া ওয়ার্নার বলেছেন, ‘সত্যি বলতে কি ক্যাচ মিসের ঘটনাটি আমি দেখতে পাইনি। আমি বাইসনের পিছনে ছিলাম। ঐ সময় সিঙ্গেলসও নিতে না পারায় আমি মোটেই খুশী ছিলাম না। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আলাদা একটি দায়িত্ব সবসময়ই থাকে। মারতে গেলে ক্যাচ দিতেই হবে, ফিল্ডারদের সেই সুবিধাটা আদায় করে নিতে হবে।’