এই সিরিজ ভারতেই

টি টোয়েন্টি থেকে নাম সরিয়ে নিলেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২১, ২০২৩, ১২:১২ পিএম

টি টোয়েন্টি থেকে নাম সরিয়ে নিলেন ওয়ার্নার

ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন  সদ্য বিশ^কাপ জয়ী অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার। 
ওয়ার্নারকে নিয়েই গত ২৮ অক্টোবর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষনা করেছিলো অস্ট্রেলিয়া। কিন্তু ভারতের বিপক্ষে সিরিজ না খেলার সিদ্বান্ত নিয়েছেন ওয়ার্নার। 
আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের  জন্য নিজেকে প্রস্তুত করবেন ওয়ার্নার। কারন ঐ সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। ৩ জানুয়ারি শুরু হওয়া সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচই হবে ওয়ার্নারের ক্যারিয়ারের শেষ টেস্ট। 
ওয়ার্নারের জায়গায় টি-টোয়েন্টি দলে যুক্ত হয়েছেন ওয়ের্স্টান অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যারন হার্ডি। এ বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিলো হার্ডির।

Link copied!