ওয়ানডে থেকে অবসর নিলেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১, ২০২৪, ০৩:২৬ এএম

ওয়ানডে থেকে অবসর নিলেন ওয়ার্নার

সিডনিতে পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট খেলবেন। তার আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। 

টি টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন এই বাঁ-হাতি ক্রিকেটার। ফ্রাঞ্চাইজি ক্রিকেট তো খেলবেনই। ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া চাইলেই তিনি অবসর ভেঙে ওয়ানডেতে ফিরবেন। নয়তো টি টোয়েন্টি নিয়েই থাকবেন।

বছরের প্রথম দিন সংবাদ সম্মেলনে ওয়ার্নার বলেন,‘ আমি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ভারতে বিশ্বকাপ জেতাটা একটি বড় অর্জন ছিল। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ফলে আমি অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে পারব। আর আমার অবসরে অস্ট্রেলিয়াকে তরুণ ক্রিকেটাররা এগিয়ে নেবে।

 

Link copied!