আগস্ট ৭, ২০২৩, ০১:২৪ এএম
গায়ানায় ভারতকে চমকে দিল ওয়েস্ট ইন্ডিজ। রবিবার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে হারিয়েছে ভারতকে। ৫ ম্যাচের সিরিজে ২-০ তে লিড নিয়েছে স্বাগতিকরা।
ওয়ানডে সিরিজে ২-১ এ হেরে যায় ক্যারিবীয়রা। কিন্তু টি টোয়েন্টিতে ছাড় দেবে না বলেই মনে হচ্ছে। ভারত ৭ উইকেটে ১৫২ রান তুলেছিল। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৮.৫ ওভারে জয় নিশ্চিত করে (১৫৫/৮)।
নিকোলাস পুরান ৪০ বলে ৬৭ রান করে ম্যাচসেরা হন। ৮ আগস্ট পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে।