বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বেন উইলি

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ১, ২০২৩, ০২:১৪ পিএম

বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বেন উইলি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্বকাপের পর অবসরে যাবে ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার ডেভিড উইলি। বুধবার দুপুরে উইলি ইনস্টাগ্রামে লম্বা বিবৃতি দিয়ে জানালেন যে, চলতি বিশ্বকাপের পর আর তাঁকে দেখা যাবে না দেশের জার্সিতে। 

অবসরের ঘোষণা করে দিলেন ৩৩ বছরের নর্দাম্পটনশায়ারের বাসিন্দা। দেখতে গেলে উইলির এই সিদ্ধান্তের নেপথ্য়ে রয়েছে তাঁর দেশের ক্রিকেটীয় বোর্ডের সিদ্ধান্ত। 

ইংল্যান্ড ক্রিকেট উইলিকে জানিয়েই দিয়েছিল যে, তাঁকে আর কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে না। উইলি বাধ্য হয়েই ইংল্যান্ডের জার্সি গায়ে না চাপানোর রাস্তা বেছে নিলেন। 

Link copied!