শ্রীলংকার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশ জিততেই পারতো। শেষ ওভারে জাকের আলী সহজ করে ফেলেছিলেন। কিন্তু তিনি আউট হওয়ায় আর হয়নি। বাংলাদেশ হেরেছে ৩ রানে।
২৬ বছর বয়সী জাকের ৩৪ বলের ইনিংসটি সাজান ৪টি চার ও ৬টি ছক্কায়। তিনি আউট হন ৬৮ রানে। ম্যাচ শেষে হারের আক্ষেপ নিয়ে কথা বলেন,‘ যখন ব্যাটিংয়ে যাই। রিয়াদ ভাই ছিল। স্বাভাবিক খেলতে বলেছে। আমি যেমনটা খেলি তেমনটাই চেষ্টা করেছি। আলাদা কোনো প্ল্যান ছিল না। ম্যাচটা অলমোস্ট আমাদের ছিল। অবশ্যই আফসোসের।’
সিলেটের পিচ ভাল ছিল জানান তিনি। তিনি বলেছেন,‘ উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভাল ছিল। রিয়াদ ভাই কিছু ক্যালকুলেটিভ বাউন্ডারি বের করে ফেলে। ফলে ইনিংসটা আমার জন্য ইজি হয়।
বিপিএলে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছেন। আর শেষ হওয়ার ২ দিন পরেই ক্যাম্পে যোগ দেন। এলিসের বদলি হিসেবে দলে প্রবেশ করে চমকে দিলেন তিনি।