সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৬:৩৭ এএম
জাকের আলী অনিকের সাদা পোশাকে খেলার স্বপ্ন পূরণ হওয়ার পথে। ছবি: বিসিবি
বাংলাদেশের টেস্ট দলে প্রথমবারের মত ডাক পেলেন ডান হাতি উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী অনিক। তবে ছিটকে গেছেন ইনজুরিতে থাকা পেসার শরিফুল ইসলাম। তিনি এখনও সেরে ওঠেননি।
ভারতে ২টি টেস্ট রয়েছে। ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ দল সেখানে রওনা হবে। আর ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্টটি রয়েছে চেন্নাইয়ে। পরের টেস্টটি কানপুরে শুরু হবে ২৭ সেপ্টেম্বর।
বাংলাদেশ টেস্ট দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাইম হাসান ও খালেদ আহমেদ।