জ্বলে উঠলেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরে আগের দুই ম্যাচে ব্যর্থ সাকিব গুরুত্বপুর্ন ম্যাচে জ্বলে উঠেছেন। ব্যাট-বল হাতে অলরাউন্ড নৈপুন্য দেখিয়ে নিজ দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে সিপিএলের প্লে-অফে তুললেন বাংলাদেশের সাকিব আল হাসান।
টানা দুম্যাচে ব্যাট হাতে ফ্লপ ছিলেন সাকিব। অবশেষে ব্যাটে ও বলে দারুণ করে দলকে সফলতা পাইয়ে দেন।
সাকিবের অলরাউন্ডার নৈপুন্যে আসরে নিজেদের নবম ম্যাচে গায়ানা ৩৭ রানে হারিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্সকে। ব্যাট হাতে ২৫ বলে ৩৫ রান ও বল হাতে ২০ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখার পাশাপাশি ম্যাচ সেরা হন সাকিব।