অবশেষে দিল্লির একাদশে মোস্তাফিজ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২৩, ০৭:৪৫ পিএম

অবশেষে দিল্লির একাদশে মোস্তাফিজ

এই আইপিএলে প্রথমবারের মত একাদশে সুযোগ পেলেন মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস ৩ ম্যাচ বসিয়ে রেখেছিল তাকে। আজ মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে খেলা। সেখানে মোস্তাফিজকে নিয়ে দল গড়েছে দিল্লি। 

মোস্তাফিজকে প্রাইভেট বিমানে করে শুরুতেই নিয়ে যায় দিল্লি। তবে ৩ ম্যাচ তাকে বসিয়ে রেখেছিল। অবশেষে তিনি জায়গা পেলেন। 

এদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আজ প্রথম অনুশীলন করতে নেমেছেন লিটন দাস। ১৪ এপ্রিল তিনিও দলে সুযোগ পেতে পারেন। 

Link copied!