শ্রীলংকার গলে অবিশ্বাস্য সেঞ্চুরি করলেন বাবর আজম। সব ফরম্যাট মিলিয়ে পাকিস্তানের দ্রুততম দশ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।
শ্রীলংকা এই টেস্টের প্রথম ইনিংসে ২২২ রানে অলআউট হয়। জবাবে পাকিস্তান ৮৫ রানে ৭ উইকেট হারায়। বাবর সেঞ্চুরি করে দলকে নিয়ে যান সামনে। পরে পাকিস্তান ২১৮ রানে অলআউট হয়।
বাবর ১১৯ রান করেন। ১১টি চার ও ২টি ছক্কা তার ইনিংসে। শ্রীলংকার প্রভাত জয়সুরিয়া ৫ উইকেট নিয়েছেন।
জাভেদ মিঁয়াদাদ ২৪৮ ইনিংসে ১০ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন। বাবরের লেগেছে ২২৮ ইনিংস।