অর্থাভাবে মেয়েদের মিয়ানমার সফর বাতিল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২৩, ০৮:১২ পিএম

অর্থাভাবে মেয়েদের মিয়ানমার সফর বাতিল

প্যারিস অলিম্পিকের নারী ফুটবলে এশিয়ান অঞ্চলের বাছাই পর্বে অংশ নিতে মিয়ানমার যাচ্ছে না বাংলাদেশ দল। এ সফর বাতিল করা হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, এ প্রতিযোগিতা এএফসির সাধারণ সূচিতে নেই। ফলে মিয়ানমারে খেলতে গেলে পুরো খরচ বহন করতে হবে বাফুফেকে।

এই অর্থ ব্যয় করার সামর্থ্য এখন নেই বাফুফের। আর্থিক কারণেই মিয়ানমারে খেলতে যাচ্ছেন না সাবিনা খাতুনরা। মিয়ানমারে গিয়ে খেলতে গেলে প্রায় অর্ধকোটি বেশি টাকা প্রয়োজন। ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আর্থিক সহযোগিতা চাওয়া হয়েছিল। কিন্তু সহযোগিতা না পাওয়ায় সফরটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Link copied!