নাগপুরে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এবারের সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত করতে এই সিরিজটি দু’দলের কাছেই গুরুত্বপুর্ন।
এছাড়া ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড অব্যাহত রাখতে চায় ভারত। অন্য দিকে ২০০৪ সালের পর ভারতের মাটিতে কখনও টেস্ট সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে মরিয়া অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট।
সবসময়ই উত্তেজনায় ঠাসা থাকে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এবারও এর ব্যতিক্রম নয়। মাঠে বল গড়ানোর আগেই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের ভাষ্য তেমনই প্রমান করে। স্মিথের মতে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় অ্যাশেজের চেয়েও অনেক বড়।