অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০৪:০০ পিএম

অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল ভারত

আড়াই দিনেই শেষ হয়ে গেল নাগপুর টেস্ট। প্রথম টেস্ট ম্যাচটিতে ইনিংস ও ১৩২ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ১-০ এগিয়ে গেল ভারত। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই পারেনি। 

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৭৭ রানে অলআউট হয়। জবাবে ভারত করে ৪০০ রান। ২২৩ রানের লিড মাথায় নিয়ে খেলতে নেমে মাত্র ৯১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ইনিংস ও ১৩২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। ৪ ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেলো ১-০ ব্যবধানে। 

Link copied!