অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ইংল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৯, ২০২২, ০৬:৫০ পিএম

অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে পুরো নম্বর পেলেন জস বাটলাররা। পার্থে টান টান ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারাল ইংল্যান্ড। ৩ ম্যাচের সিরিজে ১-০ তে লিড নিল সফরকারীরা 

ওপেনিং জুটিতে ১১.২ ওভারে ১৩২ রান করলেন বাটলার ও হেলস। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে অবশ্য হ্যাজ়লউড, স্টার্ক, কামিন্সরা ছিলেন না। তার সুযোগ নিলেন দুই ব্যাটার। ৩২ বলে ৬৮ রান করে আউট হন বাটলার। ওপেনিং জুটি রান পেলেও ইংল্যান্ডের বাকি ব্যাটাররা অবশ্য রান পেলেন না। নিয়মিত ব্যবধানে উইকেট পড়ল। হেলস ৫১ বলে ৮৪ রান করে আউট হলে রানের গতি কিছুটা কমে যায়। ফলে শুরুটা ভাল করলেও শেষটা ভাল করতে পারলেন না ইংল্যান্ড। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান করে ইংল্যান্ড।

 মার্শ ৩৬ রান করে আউট হন। মার্কাস স্টোইনিস মাত্র ১৫ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। কিন্তু স্টোইনিস ও তার পরে ৭৩ রান করে ওয়ার্নার আউট হয়ে গেলে অস্ট্রেলিয়ার রান তাড়া করার গতি কমে যায়।

শেষ দিকে চেষ্টা করেছিলেন ম্যাথু ওয়েড। কিন্তু শেষ ওভারে স্যাম কারেন ওয়েডকে আউট করে অস্ট্রেলিয়ার জয়ের আশা শেষ করে দেন। শেষ পর্যন্ত ২০০ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। ৮ রানে ম্যাচ জেতে ইংল্যান্ড।

Link copied!