অস্ট্রেলিয়ার দরকার ৭৬ রান

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২, ২০২৩, ০৮:১৯ পিএম

অস্ট্রেলিয়ার দরকার ৭৬ রান

 

সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষেই হারের পথে ভারত। যেখানে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে অলআউট হয়েছে টিম ইন্ডিয়া। ফলে ৩ দিন হাতে রেখে মাত্র ৭৬ রানের লক্ষ্য পেল অস্ট্রেলিয়া। শুক্রবার টেস্টের তৃতীয় দিনে জয় পেয়ে যেতে পারে তারা।

ভারতের দ্বিতীয় ইনিংস ধসিয়ে দিতে একাই নেতৃত্ব দেন অজি স্পিনার নাথান লায়ন। তিনি স্বাগতিকদের ৮ উইকেট তুলে নেন।

ভারতের ইনিংসে চেতেশ্বর পুজারা ছাড়া আর কেউই বলার মতো স্কোর করতে পারেননি। এই টপঅর্ডার ১৪২ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৫৯ করে লায়নেরই শিকার হন। এছাড়া শ্রেয়াস আইয়ার করেন ২৬।

লায়ন ২৩.৩ ওভারে ৬৪ রানের বিনিময়ে ৮টি উইকেট দখল করেন। ম্যাথিউ কুনামান ও মিচেল স্টার্ক একটি করে উইকেট পান।

এর আগে প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ১৫৬ রানে শেষ করা অস্ট্রেলিয়া এদিন প্রথম ইনিংসে ১৯৭ রানে গুটিয়ে যায়। তবে তারা ৮৮ রানের লিড নেয়। পিটার হ্যান্ডসকম্ব ১৯ ও ক্যামেরন গ্রিন ২১ রানে আউট হন। ভারতীয় বোলার রবিন্দ্র জাদেজা ৪টি এবং রবীচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব ৩টি করে উইকেট পান।

ভারত নিজেদের প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হয়েছিল। ৪ ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্ট জিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। 

 

Link copied!