ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে টেস্ট সিরিজ শুরু করছে অস্ট্রেলিয়া। কারন আর মাত্র ১টি টেস্ট জিততে পারলেই বিশে^র প্রথম দল হিসেবে টেস্টে ৪শতম জয়ের স্বাদ নিবে অসিরা।
গল-এ বুধবার বাংলাদেশ সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২।
টেস্ট ক্রিকেটে এ পর্যন্ত ৮৪২ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে ৩৯৯টি জয়, ২২৬ হার, ২১৫টি ড্র করেছে অসিরা। ২টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। বিশে^র প্রথম দল হিসেবে ৪শ টেস্ট জয়ের রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে অসিরা। তাই শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টই জিতে ইতিহাসের ৪শতম জয়ের নজির গড়তে চায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮১টি জয় আছে ইংল্যান্ডের। টেস্ট ক্রিকেটে রেকর্ড সর্বোচ্চ ১০৫১টি টেস্ট খেলেছে ইংল্যান্ড।
এবারের সফরে টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়া জিতলেও, ওয়ানডে সিরিজ জিতে নেয় শ্রীলংকা। তিন ম্যাচের টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়া ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে শ্রীলংকা। তাই সীমিত ওভারে সিরিজ জয়ের আত্মবিশ^াস নিয়ে এবার টেস্টের লড়াইয়ে নামছে দু’দল।
তবে সম্প্রতি টেস্ট সিরিজেও সাফল্যকে সঙ্গী করেছে শ্রীলংকা ও অস্ট্রেলিয়া। নিজেদের সর্বশেষ সিরিজে জিতেছে তারা।
গত মাসে বাংলাদেশ সফরে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় শ্রীলংকা। আর গত মার্চে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া।