আইপিএল খেলতে রবিবার যাচ্ছেন লিটন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৮, ২০২৩, ১০:৫০ পিএম

আইপিএল খেলতে রবিবার যাচ্ছেন লিটন

দিল্লি ক্যাপিটালসে টানা তিন ম্যাচ একাদশে সুযোগ পেলেন না মোস্তাফিজুর রহমান। আর মজার ব্যাপার হচ্ছে, তিন ম্যাচেই হেরেছে তারা। এদিকে রবিবার ভারতের উদ্দেশ্যে রওনা হচ্ছেন লিটন দাস। কলকাতা নাইট রাইডার্সের ৯ এপ্রিল খেলা রয়েছে। সে ম্যাচে তার খেলার সম্ভাবনা কম। তারপরেও প্রথমবার খেলতে যাচ্ছেন। সাকিবেরর তো নাম প্রত্যাহার করতে হয়েছে। 

কলকাতা নাইট রাইডার্সের তরফে জানানো হয়েছে যে, লিটন দাস রবিবার দলের সঙ্গে যোগ দেবেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৪ এপ্রিল ম্যাচ রয়েছে কলকাতার। সেই ম্যাচ থেকেই লিটনকে খেলার জন্য পাওয়া যাবে।

নাইট রাইডার্স দলে প্রথম থেকে লিটনকে পাওয়া যায়নি। বাংলাদেশের উইকেটরক্ষক ওপেন করতে পারেন। কলকাতা দলে রয়েছেন আফগানিস্তানের রহমনউল্লাহ গুরবাজ। আফগানিস্তানের উইকেটরক্ষকও ওপেন করেন।

Link copied!