আইপিএল থেকে ছিটকে গেলেন কামিন্স

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৩, ২০২২, ০৫:১১ পিএম

আইপিএল থেকে ছিটকে গেলেন কামিন্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেলেন কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্যাট কামিন্স। এই আসরেও ভালই খেলছিলেন তিনি।

নিতম্বে ইনজুরির কারনে এবারের আইপিএলে আর খেলতে পারবেন না কামিন্স। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত খবরে  এ কথা বলা হয়েছে। এমনকি ইতোমধ্যে কেকেআরের জৈব-সুরক্ষা থেকে তিনি বের হয়ে গেছেন বলেও  রিপোর্ট প্রকাশিত হয়েছে।

ইনজুরির কারনে দেশে ফিরবেন কামিন্স। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক কামিন্স। আশা করা হচ্ছে, শ্রীলংকা সফরের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন তিনি।

 

এবারের আইপিএলে মাত্র পাঁচ ম্যাচ খেলেছেন কামিন্স। ব্যাট হাতে ৬৩ রান করেন তিনি। আর বল হাতে ৭ উইকেট নিয়েছেন কামিন্স।

Link copied!