আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব আল হাসান। মোস্তাফিজুর রহমান দিল্লিতে যোগ দিয়েছেন। এখন লিটন দাস বাকি রয়েছেন। শুক্রবার ঢাকা টেস্ট শেষ হয়েছে। এখন লিটনের পালা কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার।
আজ রাতেই রওনা হতে পারেন লিটন দাস। ৯ এপ্রিল আহমেদাবাদে কলকাতার ম্যাচ রয়েছে গুজরাট টাইটান্সের সঙ্গে। সে ম্যাচের আগে কলকাতায় যোগ দিতে পারেন লিটন।
কলকাতা আইপিএলে ২টি ম্যাচ খেলেছে আইপিএলে। আর ১টি জয় ও একটি হার তাদের। বৃহস্পতিবার তারা রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুকে ৮১ রানে হারিয়েছে।