আইপিএলের চেয়ে টেস্টকে গুরুত্ব দিচ্ছেন রাজ্জাক

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২, ২০২৩, ০৮:৫৯ পিএম

আইপিএলের চেয়ে টেস্টকে গুরুত্ব দিচ্ছেন রাজ্জাক

মুখ খুললেন সাবেক টাইগার ক্রিকেটার এবং নির্বাচক আব্দুর রাজ্জাক। সাবেক এ ক্রিকেটারের মতে, ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরম্যাট টেস্ট। এই ফরম্যাটে একটি জয় বেশ গুরুত্বপূর্ণ।

আয়ারল্যান্ডের সাথেও ঝুঁকি নেয়ার কোনো অবকাশ নেই। রাজ্জাকের চোখে, এই ফরম্যাটকে গুরুত্ব না দিইয়ে এনওসি দেয়ার মতো অবস্থায় এখনও আসেনি বাংলাদেশ।

লিটন ও সাকিব ৪ এপ্রিল অনুষ্ঠেয় একমাত্র টেস্ট খেলে তবেই আইপিএল খেলতে যাবেন। আয়ারল্যান্ডকে হালকাভাবে নিচ্ছেন না রাজ্জাক। তিনি বলেন,‘ বোর্ডের একটা সিদ্ধান্ত আছে। খেলোয়াড়রা কী চাচ্ছে সেটাও একটা বিষয়। আমার দিক থেকে বললে আমি বলব সেরা দলটাই খেলুক। কখনো কোনো টেস্ট ম্যাচ বা দলকে হালকাভাবে নেয়া উচিত নয়। টেস্ট ম্যাচ জিতে রাখাই ভালো। আমাদের দলে ৪-৫ জন খেলোয়াড় না থাকলেও সমস্যা হবে না, এমন পরিস্থিতিতে আমরা যাইনি এখনও। টেস্ট ম্যাচ ভিন্ন জিনিস। আমরাও প্রথমদিকে যখন টেস্ট খেলতাম, তখন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মূল দলই আমাদের বিপক্ষে খেলত। আয়ারল্যান্ডের প্রচুর খেলোয়াড় আছে যারা কাউন্টি খেলে। ওদের হালকা করে দেখার সুযোগ নেই।’

Link copied!