আইসিসি থেকে আয়ে শীর্ষে ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১০, ২০২৩, ০৮:১০ পিএম

আইসিসি থেকে আয়ে শীর্ষে ভারত

আগামী চার বছরে (২০২৪-২৭) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) যা আয় হবে সেটির সর্বোচ্চ ভাগ পাবে ভারত। আইসিসির আয়ের দিক থেকে অষ্টম সর্বোচ্চ ভাগ পাবে বাংলাদেশ।

আইসিসির সম্ভাব্য আয়ের পরবর্তী প্রস্তাবিত মডেলের একটি প্রতিবেদন করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’।

পরবর্তী প্রস্তাবিত মডেলে আগামী চার বছরে আইসিসির সম্ভাব্য আয় বার্ষিক ৬০০ মিলিয়ন মার্কিন ডলার। এরমধ্যে প্রতি বছর ২৩০ মিলিয়ন মার্কিন ডলার করে পাবে ভারতীয় বোর্ড (বিসিসিআই)। যা মোট আয়ের প্রায় ৩৮.৫ শতাংশ।

আয়ের দিক অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৬.৭৪ মিলিয়ন মার্কিন ডলার বা ৪.৪৬ শতাংশ পাবে বিসিবি। সবচেয়ে কম আয় আফগানিস্তানের। তারা পাবে ১৬.৮২ মিলিয়ন মার্কিন ডলার বা ২.৮০ শতাংশ।

Link copied!