আন্তজার্তিক ফুটবল থেকে রামোসের অবসর

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০৪:৫৮ এএম

আন্তজার্তিক ফুটবল থেকে রামোসের অবসর

এক বুক অভিমান নিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্প্যানিশ বিশ্বকাপজয়ী তারকা সার্জিও রামোস। এক টুইটে স্পেনের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা এ ফুটবলার তার অবসরের বিষয়টি নিশ্চিত করেন। 

জাতীয় দলের হয়ে সবশেষ ২০২১ সালের মার্চে খেলেছেন রামোস। ইনজুরিতে ২০২০ সালের ইউরো ছিটকে যাওয়ার পর থেকে জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন এ ডিফেন্ডার। ২০১০ সালে স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ে ভূমিকা রাখা ৩৬ বছর বয়সী এ ফুটবলারের জায়গা হয়নি সবশেষ কাতার বিশ্বকাপেও।

Link copied!