সময়টা ভাল যাচ্ছিল না। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এউইন মরগ্যান। ২০১৯ সালে লর্ডসে তার নেতৃত্বে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড।
আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলা শুরু হয় ২০০৬ সালে। ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। আবার সফল অধিনায়কও তিনি।
ইংল্যান্ডের হয়ে ১২৬ ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি। ৭৬টি ম্যাচে জয় রয়েছে তার।
২০১৯ সালে লর্ডসে তার নেতৃত্বে ইংল্যান্ড বিশ^কাপ জেতে নিউজিল্যান্ডকে হারিয়ে। সম্প্রতি ফর্ম ভাল যাচ্ছিল না তার। ফলে অবসরের ঘোষণা দিলেন তিনি। নেদারল্যান্ডস সফরে তিনি মোটেও ভাল করতে পারেননি। ফলে পরশু ইঙ্গিত দেন ছেড়ে দিতে পারেন খেলা। অবশেষে সেটাই সত্য হলো।
মরগ্যান তার এই যাত্রা শুরু করেছিলেন ২০০৬ সালে। বর্তমানে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার টি টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৪৫৮ রান করেন। ওয়ানডেতেও ৬৯৫৭ রান তার। এখানেও ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোরার। তিনি ২২৫টি ওয়ানডে খেলেছেন। তার সেঞ্চুরি রয়েছে ১৩টি।
মরগ্যান মূলত আয়ারল্যান্ডের ক্রিকেটার। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত আয়ারল্যান্ডের হয়ে খেলেন। ইংল্যান্ডের হয়ে তার খেলা শুরু ২০০৯ সাল থেকে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে তার ৭৭০১ রান। আর সেঞ্চুরি দুটি।
ইংল্যান্ডের হয়ে ১২৬ ম্যাচে তিনি অধিনায়ক ছিলেন। এরমধ্যে ৭৬টিতে জয় পেয়েছেন। তার জয়ের হার ৬৫.২৫ শতাংশ। তার সবচেয়ে বড় পাওয়া ইংল্যান্ডকে প্রথমবারের মত বিশ^কাপ পাইয়ে দেওয়া।
মরগ্যান ১১৫টি টি টোয়েন্টি খেলেছেন। ১৪টি হাফ সেঞ্চুরি এখনে। সেখানে স্ট্রাইক রেট ১৩৬.১৮। টি টোয়েন্টি তে অধিনায়ক মরগ্যান ৭২ ম্যাচের ৪২টিতে জিতেছেন।
বিদায়বেলায় মরগ্যান বলেছেন,‘ আমি খুব সতর্কভাবে বিবেচনা করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলাম। আর আমার অনেক আনন্দময় অভিজ্ঞতা ও অর্জন সাথে নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছি। আর আমার কাছে এটাই সঠিক সময় মনে হয়েছে।’