লিওনেল মেসির জোড়া গোলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুক্রবার হন্ডুরাসকে ৩-০ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের প্রস্তুতি ভালই সেড়ে নিয়েছে আর্জেন্টিনা। এর মাধ্যমে বিশ্বকাপের আগে নিজেদের অপরাজিত থাকার রেকর্ড অব্যাহত রাখলো মেসি বাহিনী।
আন্তর্জাতিক ফুটবলে মেসির গোল এখন ৮৬টি। আর শীর্ষে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ১১৭টি গোল নিয়ে।
মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচটিতে দুই অর্ধে দুই গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ১৬ মিনিটে মেসির গোলের পর লিওনেল স্কালোনির দলকে প্রথমার্ধের ইনজুরি টাইমে স্পট কিক থেকে ২-০ গোলের লিড উপহার দেন লটারো মার্টিনেজ।
টানা ৩৪ ম্যাচে অপরাজিত থেকে আগামী মঙ্গলবার বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নিউ ইয়র্কে জ্যামাইকার মুখোমুখি হবে আর্জেন্টিনা।