জুলাই ১৬, ২০২৩, ১০:৪০ পিএম
আফগানিস্তানের প্রতিরোধ কাজে আসেনি। রবিবার সিলেটে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে জিতেছে। পাশাপাশি ২ ম্যাচের সিরিজ ২-০ তে বগলদাবা করেছেন সাকিব আল হাসান।
ওয়ানডে সিরিজ আফগানিস্তান ২-১ এ জিতেছিল। বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ জয় নিয়ে স্বস্তি পেল কিছুটা।
১১৯ রানের টার্গেট ছিল। ১৬.১ ওভারে জয় নিশ্চিত করে টাইগাররা। লিটন ৩৫, আফিফ ২৪, তাওহিদ ১৯ ও সাকিব ১৮ রান করেন।
২০১৮ সালে ভারতের মাটিতে প্রথম দ্বিপাক্ষীক সিরিজে আফগানিস্তানের কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ। ২০২২ সালে বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়। তৃতীয় দ্বিপাক্ষীয় লড়াইয়ে এসে প্রথম সিরিজে জয়ের স্বাদ পেলো সাকিবের দল।
টস হেরে প্রথমে ব্যাট করে বৃষ্টির কারনে নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেটে ১১৬ রান করে আফগানিস্তান। বৃষ্টি আইনে ১৭ ওভারে ১১৯ রানের টার্গেট পায় বাংলাদেশ। ৫ বল বাকী থাকতে ৪ উইকেটে ১১৯ রান করে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে সাকিব-লিটনরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আজও প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।