আফগানিস্তানকে ১২৮ রানের টার্গেট দিল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩০, ২০২২, ০৯:৫৫ পিএম

আফগানিস্তানকে ১২৮ রানের টার্গেট দিল বাংলাদেশ

বিপর্যয়ে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে ৭ উইকেটে ১২৭ রান, সম্মানজনক পুঁজিই বলা যায়। জিততে হলে আফগানিস্তানকে করতে হবে ১২৮ রান।

বাংলাদেশ এই পুঁজি পেয়েছে মোসাদ্দেক হোসেনের ঝড়ো ব্যাটে চড়ে। ৩১ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। এছাড়া মাহমুদউল্লাহ ২৭ বলে গুরুত্বপূর্ণ ২৫ আর শেষদিকে শেখ মেহেদি ১২ বলে ২ চারের সাহায্যে করেন ১৪ রান।

Link copied!