আফগানিস্তানের বিপক্ষে প্রথম হার পাকিস্তানের

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৫, ২০২৩, ০১:৪৭ এএম

আফগানিস্তানের বিপক্ষে প্রথম হার পাকিস্তানের

প্রথমবারের মত পাকিস্তানকে হারাল আফগানিস্তান। শারজাতে প্রথম টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের হার ৬ উইকেটে। কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল পাকিস্তান। আর এ সুযোগ কাজে লাগালো আফগানরা।

১১ বছর হলো দুদল খেলে। এই প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয় পাওয়া কম বড় ব্যাপার নয়। শারজাতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৯ উইকেটে ৯২ রান তোলে। জবাবে আফগানিস্তান ১৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে (৯৮/৪)।  

Link copied!