আফ্রিদির জামাই শাহেনশাহ আফ্রিদি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৮:৪৪ পিএম

আফ্রিদির জামাই শাহেনশাহ আফ্রিদি

২২ বছর বয়সী পেসার শাহেন শাহ আফ্রিদির বিয়ে হলো শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির সঙ্গে। সাবেক অলরাউন্ডার আফ্রিদির পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্রমতে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হওয়ার আগে করাচিতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বহুল আলোচিত এ বিয়ের আসর বসেছে পাকিস্তানেই। তবে বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান হবে ২০২৩ সালের শেষের দিকে। এছাড়া বিয়ের পরপরই ক্রিকেটে ফিরতে পারেন শাহিন, জানা গেছে এমনটাও। 

শহীদ আফ্রিদির বড় মেয়ে আনসাকে বহুদিন ধরেই পছন্দ ছিল শাহিনের। সেই কথা জানতে পেরে সাবেক তারকা অলরাউন্ডারের সঙ্গে যোগাযোগ করেন শাহিনের পরিবার। প্রথমে রাজি না থাকলেও পরে মেনে নেন আফ্রিদি। পরে দুই পরিবারের সম্মতিতেই আনসা ও শাহিনের বাগদান হয়।

Link copied!