কিং কাপ অফ চ্যাম্পিয়নের সেমিফাইনাল থেকে বিদায় ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের। রোনালদো এ ম্যাচেও রাগ দেখান। চটে যান। আর অসন্তোষ প্রকাশ করেন। ১-০ গোলে হেরে শেষ চার থেকে বিদায় আল নাসরের।
এ ম্যাচে ৫৩ মিনিটে আব্দুল্লাহ আল হাফিথ লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন। আল নাসর এ সুযোগটিও নিতে পারেনি। ম্যাচের ২৩ মিনিটে জিন ডেভিড বিগুয়েল গোল করেন আল ওয়েহদার পক্ষে। আর এই গোলেই জয় নিশ্চিত হয় তাদের।
সৌদি প্রো লিগ জয়ের আশাও কঠিন। আবার এই কাপ থেকে বিদায় রোনালদোদের। আরো কঠিন পরীক্ষার সামনে আল নাসর। রোনালদোর ক্যারিয়ার এখন হুমকির মধ্যে।
রোনালদো আগে থেকেই রাগ দেখিয়েছেন। বারবার তিনি ডাগআউটে গিয়ে বলেছেন, প্লেয়ারের প্লেসমেন্ট ঠিক হচ্ছে না। আর এ নিয়ে সমস্যা সৃষ্টি হয়। আর বিদায় নেয় আল নাসর।