গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে দূরন্ত সূচনা করেছে বাংলাদেশ। টসে জিতে অধিনায়ক তামিম ইকবাল ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন। হোয়াইওয়াশের লক্ষ্য নিয়ে খেলতে নেমে মাত্র ১৬ রানে ক্যারিবিয়দের ৩ উইকেট তুলে নেয় টাইগার বোলাররা। এ নিয়ে ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচেই টসে জিতল বাংলাদেশ। তাজুল ২টি এবং মুস্তাফিজ ১টি উইকেট নিয়েছেন।
এর আগেই ২টি ওয়ানডে জেতায় সিরিজ আগেই নিশ্চিত করেছেন টাইগাররা। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশে পরিবর্তন একটি। শরিফুলের পরিবর্তে দলে খেলছেন তাইজুল। ১০ বছর পর ১ পেসার নিয়ে কোনো ওয়ানডে খেলতে নামলো বাংলাদেশ।
বাংলাদেশ দল : তামিম, লিটন, শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ, নুরুল, মিরাজ, মোসাদ্দেক, নাসুম, তাইজুল, মোস্তাফিজ।
ওয়েস্ট ইন্ডিজ : হোপ, কিং, ব্রুকস, কার্টি, পুরান, পাওয়েল, শেফার্ড, পল, আকিল, মতি, জোসেফ।